• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

পায়ের ক্ষত থেকে সারা শরীরে সংক্রমণ, আইসিইউতে অভিনেতা

বিনোদন ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ঈশ্বর ঠাকুর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘এফআইআর’ ও ‘ভাবিজি ঘর পার হ্যায় ২.০’-এর মতো ধারাবাহিকে অভিনয় করা এই অভিনেতা মহারাষ্ট্রের থানেতে চিকিৎসাধীন। কিডনি সংক্রমণের কারণে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। চিকিৎসার ব্যয় মেটাতে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে তার পরিবার।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার ঈশ্বরের বোন জয়শ্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভাইয়ের শারীরিক অবস্থার কথা জানান। একই সঙ্গে চিকিৎসার খরচ চালাতে পরিবারের পক্ষ থেকে অর্থসহায়তার আবেদন করেন তিনি।

জয়শ্রী জানান, ঈশ্বরের গুরুতর কিডনি সংক্রমণ হয়েছে। তার পায়ের একটি ক্ষত থেকে সংক্রমণ ছড়িয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়েছে বলে দাবি করেন তিনি। পরিস্থিতি গুরুতর হওয়ায় চিকিৎসকেরা তাকে দ্রুত আইসিইউতে ভর্তি করেন।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত তাদের সাধ্যমতো সঞ্চয়ের অর্থ চিকিৎসায় ব্যয় করা হয়েছে। তবে হাসপাতালে ভর্তি, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষাসহ অন্যান্য চিকিৎসা ব্যয় বহন করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। এ কারণে অর্থসহায়তার জন্য ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে আবেদন করা হয়েছে।

জয়শ্রী আরও জানান, পরিবারের চিকিৎসকের তত্ত্বাবধানেই ঈশ্বরের চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে ওই চিকিৎসক অবগত এবং পরিবার তার তত্ত্বাবধানেই চিকিৎসা চালিয়ে যেতে চায়।

এইচটি সিটির সঙ্গে সাক্ষাৎকারে জয়শ্রী বলেন, ২০২০ সালে কোভিডের লকডাউনের প্রায় তিন মাস আগে পায়ে একটি ক্ষত থেকেই সমস্যার শুরু। ঈশ্বরের ডায়াবেটিস থাকায় ক্ষতটি ভালো হয়নি এবং পরে সংক্রমণ শরীরে ছড়িয়ে পড়ে বলে জানান তিনি। দুই থেকে তিন দিন আগে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে তিনি সাড়া দিচ্ছেন না বলেও জানান জয়শ্রী।

ঈশ্বর ঠাকুর মূলত হিন্দি টেলিভিশন ধারাবাহিকে পার্শ্ব ও কমেডি চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। ‘এফআইআর’-এ গোলু চরিত্রে এবং ‘ভাবিজি ঘর পার হ্যায়!’-এ অনুরাগ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ‘মে আই কাম ইন ম্যাডাম?’ ও ‘জিজাজি ছাদ পার হ্যায়’-এর মতো ধারাবাহিকেও তাকে দেখা গেছে।

এর আগেও ঈশ্বর স্বাস্থ্য ও আর্থিক সংকটের কথা জানিয়েছিলেন। ২০২৩ সালে তিনি কিডনি-সংক্রান্ত শারীরিক সমস্যা এবং আর্থিক সংকটের কথা প্রকাশ্যে বলেছিলেন। সে সময় তার পরিবারের পাশে থাকার পাশাপাশি ‘ভাবিজি ঘর পার হ্যায়!’-এর সহশিল্পীরাও তাকে আর্থিকভাবে সহায়তা করেছিলেন বলে জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন

যৌন নির্যাতনের দায়ে প্রযোজকের ১৫ বছরের কারাদণ্ড

দুই সংসারে বিচ্ছেদ, আবারও বিয়ে করতে চান অনিন্দিতা

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীর-আলিয়া, প্রকাশ্যে প্রথম ঝলক

সূত্র: হিন্দুস্তান টাইমস

/অ

  • অভিনেতা
  • আইসিইউ
এ সম্পর্কিত আরও খবর
হঠাৎ নতুন চাকরি নিলেন হাসান মাসুদ, কী করছেন এখন?
হঠাৎ নতুন চাকরি নিলেন হাসান মাসুদ, কী করছেন এখন?
হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা মরতুজা পলাশ, কারাগারে থাকায় অনিশ্চয়তায় ‘শিকার’
হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা মরতুজা পলাশ, কারাগারে থাকায় অনিশ্চয়তায় ‘শিকার’
অবসর প্রশ্নে মুখ খুললেন অভিনেতা অমিতাভ
অবসর প্রশ্নে মুখ খুললেন অভিনেতা অমিতাভ
মাঝরাতে ক্যাটরিনার বাড়িতে ধরা পড়লেন রণবীর
মাঝরাতে ক্যাটরিনার বাড়িতে ধরা পড়লেন রণবীর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X